ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের জমকালো দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হলো নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান। এই আয়োজনে চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানসহ মোট ১৩টি দেশের বিশ্বনেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অনুষ্ঠানে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ ছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
বিকেল ৩টা ৫৮ মিনিটে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় উপস্থিত অতিথিরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এরপর বিকেল ৪টা ৪ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানস্থলে পৌঁছালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল কার্যক্রম শুরু হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তারেক রহমানের এই শপথ গ্রহণের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছর পর বাংলাদেশ একজন পুরুষ সরকারপ্রধান পেল। ১৯৯১ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর তিনি দেশের চতুর্থ প্রধানমন্ত্রী। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে মন্ত্রিপরিষদশাসিত সরকারে নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সংখ্যা মাত্র চারজন। এর আগে শেখ মুজিবুর রহমান, খালেদা জিয়া ও শেখ হাসিনা এই দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৭২ সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ; তাঁকে তালিকায় অন্তর্ভুক্ত করলে তারেক রহমান ১১তম প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হন।
একই পরিবার থেকে তৃতীয় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। এই পরিবর্তনের মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরল। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ কমপ্লেক্স এলাকায় কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
তারেক রহমান হলেন ১৯৯১-এর পঞ্চদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ মন্ত্রিপরিষদশাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থায় ফেরার পর তৃতীয় প্রধানমন্ত্রী।
১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয় মন্ত্রিপরিষদশাসিত বা সংসদীয় সরকার ব্যবস্থার বিধান রেখেই।
কিন্তু ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে রাষ্ট্রপতিশাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতির প্রবর্তন করা হয়।
সাদা জামা ও কোট-প্যান্ট পরিহিত তারেক রহমানকে এ সময় অত্যন্ত আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত দেখাচ্ছিল।
ববস্থাপনা সম্পাদক: মোস্তাফিজুর রহমান মোস্তফা মাল্টিমিডিয়া সম্পাদক: মোহাম্মদ সাগর
ক্যাম্প অফিস: ১১/৫ কলাবাগান, ঢাকা, ১২০৫ ইমেইল: info@.com Phone: +88 01715 800 701