সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি সাংস্কৃতিক ভিডিও ঘিরে দেশজুড়ে যে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে, তা কেবল সামাজিক সংহতির বহিঃপ্রকাশ নয়, বরং আবেগ, মর্যাদা এবং সামাজিক স্বীকৃতির রাজনীতির এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ঘটনা সমাজকে কিছু জরুরি প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে: পেশা, লিঙ্গ ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে কি নৈতিক প্রত্যাশা ভিন্নভাবে প্রয়োগ করা হয়, নাকি সবার জন্য তা সমান?