বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান–এর দূরদর্শী দিকনির্দেশনা এবং মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর ঘোষণার ভিত্তিতে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে সারাদেশে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজ সংলগ্ন খাল, লেক, ডোবা ও নালা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মুহাম্মদ আফাজ উদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে সমন্বিতভাবে টানা তিন মাস পরিশ্রম করে প্রায় ৫ কিলোমিটার খাল পরিষ্কার করতে সক্ষম হন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এ কার্যক্রমের ফলে পরিবেশের উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে এবং পানি চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
ঈদ পরবর্তী সময়ে পুনরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জনাব মুহাম্মদ আফাজ উদ্দিন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাল পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করেন, যা এলাকাবাসীর মাঝে নতুন করে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।
উত্তরার বাসিন্দাদের মতে, পরিবেশ রক্ষায় এ ধরনের ধারাবাহিক উদ্যোগ একটি অনুকরণীয় উদাহরণ। সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব—এমনটাই মনে করছেন সচেতন মহল।