রাজধানী ঢাকার মিরপুর পল্লবীতে অসহায়, দরিদ্র ও পথচারীদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করছে ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল। পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেলে এ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের নির্দেশনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান। কর্মসূচির আওতায় প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে দরিদ্র ও পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।

ইফতার বিতরণ কর্মসূচির সময় উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, মোহাম্মদ রনি ও মোঃ মাফিজুর রহমান মাফিজ। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য মোঃ আলতাব, মোস্তাফিজুর রহমান শামীম, পারভেজ আলম ফরিদ, মোঃ আনোয়ার হোসেন আনু শিকদার, মোঃ মোস্তফা ও মোঃ জাফর।

আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে মোঃ আমিনুল ইসলাম, মোঃ রোমান, মোঃ রাসেল, মোঃ আনোয়ার, মোঃ মনির, মোঃ রনি, মোঃ ফয়সল, মোঃ সাইফুল, মোঃ সুমন, মোঃ সারোয়ার, মোঃ রিপন ও নাজমুল।

এই ইফতার বিতরণ কর্মসূচির আয়োজক রনি জানান, পবিত্র রমজান মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায়দের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো রমজান মাসজুড়ে এই ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি করে।