ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বুধবার রাতে বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে তাকে গুলি করা হয়। এসময় আরেক জন গুলিবিদ্ধ হয়। মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ৫টি গুলি করেছিল। তার পেটে গুলি লেগেছিল। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক।