জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন ও সেবা প্রদানের ক্ষেত্রে বিরাজমান হয়রানি বন্ধে সবাইকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি জানান, কমিশন এনআইডি সেবা সংক্রান্ত দুর্নীতি থেকে পুরোপুরি মুক্তি চায়। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সিইসি আরও বলেন, ‘পত্রপত্রিকায় যখন এনআইডি সেবার হয়রানি নিয়ে খবর দেখি, তখন আমি খুব অস্বস্তি বোধ করি। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি থেকে পরিত্রাণের কার্যকর উপায় বের করতে হবে। মানুষ যাতে কোনো ধরনের বাধা ছাড়াই সেবা পায়, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমি কোনোভাবেই হয়রানি দেখতে চাই না, এ বিষয়ে আমার অবস্থান জিরো টলারেন্স।’ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, যেকোনো আবেদনপত্র পাওয়ার পর যথাযথভাবে প্রাপ্তি স্বীকার করতে হবে, যাতে আবেদনের ট্র্যাকিং বা হদিস বজায় থাকে। এটা আর কীভাবে ব্যবহার হবে না–সেই পরামর্শ দিন। যেন তিনি বুঝতে পারেন যে কোন কারণে এটা সম্ভব হয়নি। নাগরিক সেবাটাকে আমাদের প্রাধান্য দিতেই হবে।’। এ সময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে।

কর্মশালায় ইসি সচিব আখতার আহমেদ এনআইডি সেবার মানোন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, নিবন্ধনের সময় ও নবায়নের ক্ষেত্রে ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক বৃক্ষ তৈরির প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। এছাড়া এনআইডি সংশোধন প্রক্রিয়ায় ওটিপি (OTP) যুক্ত করার কাজ চলছে। কোনো আবেদন কেন বাতিল হলো, তার কারণ নাগরিককে জানানোর ব্যবস্থাও করা হবে। এতে সেবাপ্রার্থীর ধোঁয়াশা কাটবে এবং সফটওয়্যারে প্রয়োজনীয় অ্যাডজাস্টমেন্ট আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর গত দুই বছরে ১৭ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৪ লাখ আবেদন গৃহীত হয়েছে এবং প্রায় ৩ লাখ আবেদন বাতিল বা রিজেক্ট করা হয়েছে। সেবা গ্রহীতাদের দুর্ভোগ কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে সব পর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন ও দায়বদ্ধ হওয়ার ওপর জোর দেওয়া হয়। যার মধ্যে ১৪ লাখ গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ রিজেক্টেড হয়েছে।’।