কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের কাছে ঝিনুকের মালা বিক্রি করে সংসারের হাল ধরার চেষ্টা করত ১৫ বছর বয়সী রেনুশাহ আক্তার। আর ১৬ বছর বয়সী মাহিমা আক্তার সৈকতে ডিম বিক্রি করার সময় সার্ফিংয়ের প্রতি আকৃষ্ট হয়। দারিদ্র্য, সামাজিকভাবে কটূক্তি এবং পরিবারের প্রবল বাধার দেয়াল পেরিয়ে এই দুই কিশোরী আজ সার্ফিংয়ে নিজেদের অদম্য প্রমাণ করছে। তাদের দুজনেরই স্বপ্ন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ছাপ রাখা। এরপর নিজেও জড়িয়ে যায় সার্ফিংয়ের সঙ্গে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে মাহিমা বড়।

রেনুশাহ আক্তারের বাড়ি কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকায়। সাত বছর বয়স থেকে সে বাবা ছাড়া পরিবারে বড় হয়েছে। গৃহিণী মায়ের কষ্ট কমাতে ১০ বছর বয়স থেকে সৈকতে ঝিনুক সংগ্রহ ও তা দিয়ে মালা বানিয়ে পর্যটকদের কাছে বিক্রি শুরু করে সে। খালাতো বোনের সঙ্গে কলাতলী পয়েন্টে সার্ফিং দেখতে গিয়েই মূলত এই খেলার প্রতি তার আগ্রহ জন্মায়। এরপর কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবে ভর্তি হয়ে গত পাঁচ বছর ধরে নিয়মিত অনুশীলন করছে সে। এর জন্য একটি স্বল্প বেতনের চাকরি নেয় মা। কলাতলী পয়েন্টে তখন ২০ থেকে ২৫ জন ছেলে–মেয়ে সার্ফিং শিখত। বলত, সার্ফিং ছেলেদের খেলা, মেয়েদের নয়।

আর্থিক টানাপোড়েনের কারণে রেনুশাহর শিক্ষাজীবন এখন থমকে আছে। পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী গত তিন মাস ধরে স্কুলে যেতে পারছে না। পরিবারের আর্থিক অনটনের কথা জানিয়ে মা সাজু বেগম বলেন, অভাবের কারণে সন্তানদের পড়াশোনার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি জানান, শুরুর দিকে সার্ফিং নিয়ে সমাজের নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্য শুনতে হতো, যা মেয়ের পড়াশোনা ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করত। এখন তিনি মেয়ের স্বপ্নের প্রতি শ্রদ্ধা রেখে তাকে সমর্থন দিচ্ছেন। পড়াশোনা ও পরিবারের কাজ সামলে সপ্তাহে শুক্র ও শনিবার সৈকতে গিয়ে সার্ফিং করে রেনুশাহ। লোনা পানিতে সার্ফিং করলে গায়ের রং কালো হয়ে যাবে, বিয়ে হবে না—এমন কথাও শুনতে হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে মা আর বাধা দেন না। এ কারণে মা প্রথম দিকে বকাঝকা করতেন এবং একসময় সার্ফিং বন্ধ করে দিয়েছিলেন।

মাহিমা আক্তারের জীবনযুদ্ধের গল্পটিও অনেকটা একই রকম।

দশম শ্রেণির শিক্ষার্থী এই কিশোরীর বাবা আবু সিদ্দিক একজন জেলে। পরিবারের অভাব মেটাতে সাত বছর আগে সৈকতে ডিম বিক্রি করার সময় প্রশিক্ষক রাশেদ আলমের নজরে পড়ে সে। রাশেদ আলমের উৎসাহে মাত্র পাঁচ-ছয় মাসের কঠোর অনুশীলনে মাহিমা সাঁতার ও সার্ফিং আয়ত্ত করে ফেলে। তার অদম্য মেধার প্রমাণ মেলে ২০২৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপে, যেখানে বাংলাদেশ দলের হয়ে সে সপ্তম স্থান অর্জন করে। এছাড়া ২০২৬ সালে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে মাহিমা। ২০২৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য ছিল সে।

সার্ফিংয়ের প্রতি মাহিমার আবেগ এখন নেশায় পরিণত হয়েছে। সে জানায়, ঢেউয়ের ওপর সার্ফবোর্ড নিয়ে চলার অনুভূতি অসাধারণ। ভবিষ্যতে অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি নিজের মতো করে শিশুদের সার্ফিং শেখানোর একটি স্কুল গড়ার স্বপ্ন দেখছে সে। শুরুতে মায়ের বাধার সম্মুখীন হলেও এখন পরিবারের পূর্ণ সহযোগিতা পাচ্ছে এই কিশোরী।

কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক রাশেদ আলম জানান, বর্তমানে তার ক্লাবে ১০ জন কিশোরীসহ মোট ৩১ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিচ্ছে। ২০১৩ সালে ৪০ জন শিক্ষার্থী নিয়ে ক্লাবটির যাত্রা শুরু হয়। এর মধ্যে তিনি ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সার্ফিং ও লাইফগার্ড হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বন্ধুদের সহায়তায় পাওয়া ৩০টি সার্ফবোর্ড দিয়ে এখন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

রাশেদ আলম আরও জানান, এখন পর্যন্ত তার ক্লাব থেকে ১০০ জনেরও বেশি বিদেশি সার্ফিং শিখেছেন, যার মধ্যে অন্তত ৬০ জনই নারী। তবে স্থানীয় পর্যায়ে সার্ফিং প্রসারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পৃষ্ঠপোষকতার অভাব। তিনি বলেন, সার্ফিং প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কোনো সরকারি খাসজমি বরাদ্দ নেই। এছাড়া সার্ফিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম দেশে তৈরি না হওয়ায় এবং আমদানি সহজ না হওয়ায় অনেক প্রতিভাবান কিশোর-কিশোরী পিছিয়ে পড়ছে।

ক্রিকেট বা ফুটবলের মতো সার্ফিংয়ে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে কক্সবাজার বিশ্বমানের সার্ফিং কেন্দ্রে পরিণত হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আর্থিক সংকটের মাঝেও রেনুশাহ ও মাহিমার মতো প্রতিভাবান কিশোরীদের এই যাত্রাকে সফল করতে সঠিক সুযোগ, সরঞ্জাম ও পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন প্রশিক্ষক রাশেদ আলম। বিচ্ছিন্ন দ্বীপে ক্রিকেট শেখাচ্ছে যে একাডেমি।