মঙ্গলবার সন্ধ্যায় নাটোর সদর উপজেলার আমহাটি এলাকায় ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একটি সূত্রের দাবি, স্থানীয় লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে নাটোর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের নেতাকর্মীরা এই আগুন ধরিয়ে দেয়।
তবে এই ঘটনার বিষয়ে নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানিয়েছেন, রেললাইনে আগুন দেওয়ার কোনো তথ্য পুলিশের কাছে নেই। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।