বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনে ‘অফিসার, ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিকস’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। সম্পূর্ণ ফুল টাইম এই চাকরির কর্মস্থল হবে ঢাকা। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের বিস্তারিত তথ্য
- পদের নাম: অফিসার, ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা অ্যানালিটিকস
- গ্রেড: অফিসার গ্রেড-২
- কর্মস্থল: ঢাকা
- আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
প্রার্থীকে ডেটা সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সেই সঙ্গে ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট বা কমপ্লায়েন্স বিভাগে ডেটা অ্যানালিটিকস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা অ্যানালিটিকসের ওপর উচ্চতর কোনো প্রশিক্ষণ, ডিপ্লোমা বা পেশাদার সনদ থাকলেও তা বিবেচনায় নেওয়া হবে।
প্রযুক্তিগত দক্ষতা ও দায়িত্ব
প্রার্থীকে এসকিউএল (SQL), পাইথন বা আর (R), ইটিএল (ETL), ট্যাবলু (Tableau) ও পাওয়ার বিআইয়ের (Power BI) মতো ডেটা ভিজ্যুয়ালাইজেশন টুলসে দক্ষ হতে হবে। পাশাপাশি প্রেডিক্টিভ ও স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, অ্যাডভান্সড এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্ট এবং জালিয়াতি ও অসংগতি শনাক্তকরণ কৌশল সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীকে ব্যাংকিং ডেটা বিশ্লেষণের মাধ্যমে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ঝুঁকি পর্যবেক্ষণ জোরদার করতে হবে। এছাড়া স্বয়ংক্রিয় অডিট টুলস তৈরি, ড্যাশবোর্ড ডিজাইন এবং জালিয়াতি শনাক্তে ডেটা মডেলিং নিয়ে কাজ করার দায়িত্ব পালন করতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপের জন্য কেবল বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক নিয়োগের কোনো পর্যায়েই কোনো ধরনের ফি গ্রহণ করে না। যেকোনো ব্যক্তিগত তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য সরাসরি ব্র্যাক ব্যাংকের নিয়োগ সংক্রান্ত লিংকটি ভিজিট করতে হবে।