কাতারে আয়োজিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দল দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। কাতারে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে অংশ নিতে দোহায় এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগমনে কাতার আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর সুযোগ হলো।

সেখানে দলের খেলোয়াড়দের স্বাগত জানান এসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ সময় এসোসিয়েশনের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী এবং সাইফুল ইসলামসহ ম্যানেজমেন্ট টিমের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের ক্রিকেটাররা তাদের দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও উঁচুতে নিয়ে যাবেন।

দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এই টুর্নামেন্টকে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় একটি মঞ্চ হিসেবে দেখছেন। তিনি বলেন, খেলোয়াড়দের জন্য এটি দারুণ একটি সুযোগ। ভবিষ্যতে যারা বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করার যোগ্য, তাদের নিয়েই এই দলটি সাজানো হয়েছে। দলের অন্যতম পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও এই সফরে রয়েছেন। সাইফউদ্দিন কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মাঠের গ্যালারিতে উপস্থিত থেকে খেলা উপভোগ করার এবং দলকে সমর্থন যোগানোর আহ্বান জানিয়েছেন, যাতে তারা মাঠে নিজেদের সেরাটা দিতে পারেন। তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’। অন্যদিকে ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।

আগামী ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে লড়াই করবে তারা। গ্রুপ পর্বের খেলা শেষে সেরা দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি গড়াবে ২৯ নভেম্বর। গত বছর রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ভালো অবস্থানে থেকেও শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরে সেই আক্ষেপ মিটিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামছে টাইগাররা।