সোমবার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত ৯টা ৫০ মিনিটের দিকে বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামলে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়।
মিরপুর-১ এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, আগুন লাগার পরপরই চালক, সহকারী এবং যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে আসতে সক্ষম হন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের নাম-পরিচয় যাচাই করা হচ্ছে। এ সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তার ওই দুইজনের নাম জানা যায়নি।