নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো সংগঠনের কর্মকাণ্ড গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি একথা জানান। আমরা কখনও কোনো নিউজ প্রচারের জন্য চাপ দেইনি বা কোন এজেন্সি কোন নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।
প্রতিমন্ত্রী বলেন, যারা অতীতে আগুন সন্ত্রাস এবং গণহত্যার মতো ঘটনার সঙ্গে জড়িত থেকে পালিয়ে গেছেন, তাদের সংবাদ প্রচারকে সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। ফ্যাসিবাদের দোসরদের প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তবে, আহ্বান থাকবে যেন ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেই।
বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় পূর্ণ বিশ্বাসী উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে যে পরিস্থিতির শিকার হয়ে অনেক গণমাধ্যম বন্ধ হয়েছিল কিংবা সাংবাদিকদের গুম ও নির্যাতনের মুখে পড়তে হয়েছিল, বর্তমান সরকার এমন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটাবে না। এছাড়া সরকার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে অনলাইন সংবাদমাধ্যমগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে অনলাইন মিডিয়া যে ভূমিকা রেখেছে সেটা সব সময় চাই।