গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সোমবার সকালে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করেন পোশাক কারখানার শ্রমিকরা। সকালে দুটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কোনাবাড়ি-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিন সকালে দু’টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে কারখানার সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
শিল্পাঞ্চল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ সব গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, গত কয়েকদিনের অস্থিরতায় এলাকায় ১৭টি কারখানা বন্ধ রয়েছে। তবে এর বাইরে বাকি সব কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বর্তমানে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক টহল দিতে দেখা গেছে। শ্রমিক বিক্ষোভের কারণে সৃষ্ট সাময়িক উত্তেজনা কাটিয়ে শিল্প এলাকায় এখন স্বাভাবিক কর্মপরিবেশ বিরাজ করছে। এদিকে, বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তায় গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়ন রয়েছে।