মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থান করা যুক্তরাষ্ট্রের অন্য দুটি বিমানবাহী রণতরির সঙ্গে এটি যুক্ত হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সভা স্থগিত।
এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে। তেহরান স্পষ্ট জানিয়েছে, ওয়াশিংটন হামলা চালালে তারা হাত গুটিয়ে বসে থাকবে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কূটনীতির আড়ালে সময় ক্ষেপণ করে আসলে নতুন কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। তাই তেহরান আগেভাগেই সতর্ক অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না।
এর মধ্যেই বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস ওই দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
ইরান ও হুতিদের পক্ষ থেকে হামলার ঝুঁকি বাড়তে পারে বলে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর আগে বাহরাইন সরকার দাবি করেছিল, তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি হামলা প্রতিহত করেছে। বাহরাইন এই ঘটনাকে তেহরানের ‘ধারাবাহিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।
এদিকে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিতে নতুন করে অস্থিতিশীলতার খবর পাওয়া গেছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, সমুদ্রে পুঁতে রাখা মাইনের আঘাতে দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে আগুন ধরে গেছে। আল জাজিরার তথ্যমতে, সাম্প্রতিক কয়েকদিনে এ নিয়ে মোট সপ্তমবারের মতো এমন ঘটনা ঘটেছে।
মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক টানাপোড়েনের মাঝে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়টি বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। একদিকে মার্কিন রণতরি ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অন্যদিকে হরমুজ প্রণালিতে নিয়মিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক সক্ষমতা বাড়াতে যে প্রচেষ্টা চালাচ্ছে, তা কেবল অস্থিতিশীলতাই বৃদ্ধি করবে। অপরদিকে মার্কিন প্রশাসন এবং তাদের মিত্ররা ইরানের বিরুদ্ধে ধারাবাহিক উস্কানির অভিযোগ তুলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে। ৪৬ বছর বয়সে মাঠে ফিরেই জয়, রোনালদিনহোর প্রত্যাবর্তনে মাতল ইতালি। ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকতে বিএনপি-যুবদল-ছাত্রদলের কর্মসূচি।