হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ককটেল বিস্ফোরণ এবং রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথে গ্রেনেড উদ্ধারের ঘটনায় সারা দেশের বিমানবন্দরগুলোতে উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (বেবিচক)। এই ঘটনাগুলোর পর সাধারণ যাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হিসেবে পরিচিত বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এছাড়া, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিক চালুর যে পরিকল্পনা রয়েছে, এই নিরাপত্তা ঝুঁকি সেখানে কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে শাহজালালের থার্ড টার্মিনাল আংশিক চালুর দিনক্ষণ ঠিক হওয়ার পর সব ধরনের প্রস্তুতি চলছে। এ ছাড়া বিমানবন্দরের আশপাশে নাশকতার খবর বহির্বিশ্বে গেলে আন্তর্জাতিক মানদণ্ডে শাহজালালের অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। সংস্থাটির এই অডিটে বাংলাদেশ ভালো করবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। হাজার হাজার যাত্রী প্রতিদিন বিমানবন্দরে আসা-যাওয়া করেন। সতর্কতা নেয়া উচিত যাতে এটা প্রোটেক্ট করা যায়।
ঘটনার সূত্রপাত গত ১০ই নভেম্বর, মঙ্গলবার বেলা ১১টার দিকে। এদিন রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে ফুলের গাছের নিচে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। তার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির টহলরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তী সময়ে বোমা নিষ্ক্রিয়কারী দল গিয়ে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে। একই সপ্তাহে রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এক্সপ্রেসওয়ে থেকে এই ককটেলগুলো ছোড়া হয়েছিল। বেবিচক সূত্র বলছে, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পরিস্থিতির সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতা চালাচ্ছে। বেবিচক বলছে, দেশের সব বিমানবন্দর ও এর আশপাশের এলাকা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছে। দুষ্কৃতিকারীদের জন্য বিমানবন্দর একটা অ্যাট্রাক্টিভ লোকেশন।
নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে ত্রি-স্তরীয় ব্যবস্থাপনায় সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে।
বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকার দায়িত্বে পুলিশ এবং প্রবেশপথের দায়িত্বে থাকে এপিবিএন। বিশেষজ্ঞদের মতে, এই তিনটি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় না থাকায় নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক থেকে যাচ্ছে। এভিয়েশন বিশেষজ্ঞ এটিএম নজরুল ইসলাম বলেন, বিমানবন্দরগুলো অত্যন্ত সংবেদনশীল কেপিআই এলাকা। দুষ্কৃতিকারীরা বিমানবন্দরের মতো স্থানকে তাদের কর্মকাণ্ডের প্রচারের জন্য আকর্ষণীয় মনে করে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) সম্প্রতি যে অডিট সম্পন্ন করেছে, তাতে বিমানবন্দরের নিরাপত্তার মান নিয়ে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি থাকে। যদি নিরাপত্তা সঠিক না হয়, তবে বিদেশি এয়ারলাইন্সগুলো ঢাকা থেকে ফ্লাইট কমিয়ে দিতে পারে, যা প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য বড় ক্ষতির কারণ হবে। তিনি এপিবিএন ও এভিয়েশন সিকিউরিটির মধ্যে দায়বদ্ধতা নির্ধারণ ও সমন্বিত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার, তা নিয়েই ধোঁয়াশা রয়ে গেছে। নির্ধারণ করার পরেও কিন্তু একটা যোগসূত্র প্রয়োজন আছে। যেটি সরাসরি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীদের ক্ষতি করবে। টু গেট নোটিসড বাই দ্য পিপল বাই দ্য ওয়ার্ল্ড।
তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তার বিষয়ে সূত্রগুলো বলছে, ১৬ই ডিসেম্বর আংশিক চালুর লক্ষ্যমাত্রা থাকলেও নিরাপত্তার ঘটনা বিদেশি পরিচালকদের মনে শঙ্কা তৈরি করতে পারে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনার চুক্তির পর ট্রায়াল পরিচালনার জন্য যে সময়ের প্রয়োজন, তা এখন অনেকটা সংকুচিত। বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল অবশ্য সমন্বয়হীনতার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, সর্বশেষ সিভিল এভিয়েশন সিকিউরিটি কমিটির সভায় এপিবিএনকে ল্যান্ড সাইড এবং বেবিচককে অভ্যন্তরীণ নিরাপত্তা দেখার নির্দেশনা স্পষ্ট করে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সব বিমানবন্দরকে সার্বক্ষণিক সতর্ক থাকতে বলা হয়েছে এবং আইকাও অডিটের সময় যে স্ট্যান্ডার্ড মানা হয়েছিল, তা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। তবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৩ সালের অক্টোবরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও তৃতীয় টার্মিনালটি এখনো নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরু করেনি। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের জন্য টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়েও আলোচনা চলছে। তাই আমার মনে হয় বিমানবন্দরগুলোতে একটু অধিকতর সিকিউরিটি জোরদার করতে হবে।