জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে জমি দখল, বসতবাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর উপজেলার বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলায় আব্দুল হালিমকে প্রধান আসামি করার পাশাপাশি ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে। তারা পুনরায় তাদের বিরুদ্ধে নতুনভাবে মিথ্যা মামলার তথ্য পেয়ে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ইদ্রিস আলী সংসদ সদস্যের বাবার আপন ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে আব্দুল হালিম জমিটি জবরদখলের পরিকল্পনা করেন। এই ঘটনার জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা লাঠি, রড, হাতুড়ি ও কুড়াল দিয়ে বসতঘরের দরজা-জানালা ও টিনের চাল ভেঙে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। এর জের ধরে গত বছর (২০২৫ সাল) ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি।
বাদী ইদ্রিস আলী আরও অভিযোগ করেন, হামলার বাধা দিলে তাকে এবং তার স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয়। পাশাপাশি ঘর থেকে তিনটি খাট ও দশ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়। ঘটনার পর বিচার চাইতে গেলে আব্দুল হালিম উল্টো তার বিরুদ্ধে ১৬ সেপ্টেম্বর দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার ফলে ইদ্রিস আলীকে কারাভোগ করতে হয়।
ইদ্রিস আলীর ভাষ্যমতে, জামিনে মুক্তি পাওয়ার পর তিনি জানতে পারেন সংসদ সদস্য কন্যার প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নেওয়া হয়েছে। এ বিষয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকির মুখে তিনি সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। এছাড়া গত ১২ নভেম্বর আব্দুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার জেরে নতুন করে মামলা দিয়ে হয়রানির আশঙ্কায় আতঙ্কিত হয়ে তিনি অবশেষে আইনের আশ্রয় নিয়েছেন। নিরাপত্তার অভাবে এতদিন মামলা করতে পারেননি বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।