বিশ্বের মুসলিম সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৫০০ ব্যক্তিত্বকে নিয়ে বিশেষ তালিকা প্রকাশ করেছে জর্ডানের আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। প্রতিষ্ঠানটির ১৮তম সংস্করণ হিসেবে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’ শীর্ষক এই তালিকাটি ২০২৭ সালের জন্য তৈরি করা হয়েছে। এবারই প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী নিয়ম অনুসরণ করা হয়েছে, যেখানে কোনো একক ব্যক্তির পরিবর্তে পাঁচজন রাষ্ট্র ও সামরিক প্রধানকে যৌথভাবে শীর্ষস্থানে বসানো হয়েছে।
যৌথ শীর্ষস্থান ও প্রথম দশের তালিকা
তালিকায় প্রথম স্থান অর্জনকারী পাঁচ প্রভাবশালী ব্যক্তিত্ব হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
নিয়ম অনুযায়ী, তালিকার প্রথম পাঁচজন একসঙ্গে শীর্ষে অবস্থান করায় দ্বিতীয় ও তৃতীয় স্থান বাদ রাখা হয়েছে। এরপর চতুর্থ অবস্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। এছাড়া পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি জায়গা করে নিয়েছেন। শীর্ষ দশের বাকি চারজনের মধ্যে রয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (সপ্তম), ইয়েমেনের ধর্মীয় ব্যক্তিত্ব ওমর বিন হাফিজ (অষ্টম), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (নবম) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ (দশম)। শীর্ষ দশে আরও রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (৭), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (৮), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (৯) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যা। শীর্ষ দশে আরও রয়েছেন পাকিস্তানের ইসলামি স্কলার মুফতি মুহাম্মদ তাকি উসমানি (৭), ইয়েমেনের ধর্মীয় নেতা ওমর বিন হাফিজ (৮), আল-আজহারের গ্র্যান্ড ইমাম আহমদ আল-তাইয়্যেব (৯) এবং মৌরিতানিয়ার ইসলামি চিন্তাবিদ আবদুল্লাহ বিন বাইয়্যাহ (১০)।
১১ থেকে ২৫তম অবস্থানে যারা
- আলী আল-সিস্তানি (একাদশ)
- মোহাম্মদ বিন জায়েদ (দ্বাদশ)
- আনোয়ার ইব্রাহিম (ত্রয়োদশ)
- ষষ্ঠ মোহাম্মদ (চতুর্দশ)
- সালমান আল-ওদা (পঞ্চদশ)
- প্রাবোও সুবিয়ান্তো (ষোড়শ)
- আবদুল-মালিক আল-হুতি (সপ্তদশ)
- মাহমুদ মাদানি (অষ্টাদশ)
- সোকোটোর সুলতান মুহাম্মাদু সাআদু আবুবকর তৃতীয় (ঊনবিংশ)
- ইব্রাহিম কালিন (বিংশ)
- ইয়াহিয়া চোলিল স্তাকুফ (একবিংশ)
- আবদেল ফাত্তাহ আল-সিসি (দ্বাবিংশ)
- আলী গোমা (ত্রয়াবিংশ)
- হাবিব আলী আল-জিফরি (চতুর্বিংশ)
- হামজা ইউসুফ (পঁচিশতম)
বিশ্বজুড়ে প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক প্রভাবের গভীরতা বিশ্লেষণ করে এই সূচি প্রণয়ন করা হয়েছে। কোনো ব্যক্তি নিজ ক্ষেত্রে কতটা অবদান রেখেছেন, তার সামাজিক গ্রহণযোগ্যতা, জনমতের প্রভাব এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মূল্যায়ন এই প্রক্রিয়ায় প্রধান মানদণ্ড হিসেবে কাজ করেছে। তবে আয়োজক সংস্থাটি স্পষ্ট করেছে যে, তালিকায় নাম থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিটি কর্মকাণ্ড বা মতাদর্শের প্রতি তাদের প্রাতিষ্ঠানিক সমর্থন রয়েছে—এমনটি নয়। এটি নিছক গবেষণালব্ধ একটি প্রভাবের চিত্রায়ন মাত্র। এতে ব্যক্তির সামগ্রিক অবদান, সামাজিক সূচক, জনমত ও বিশেষজ্ঞদের মূল্যায়ন গুরুত্ব পেয়েছে।