বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির সরকারি তথ্যে গত কয়েক বছর ধরে বড় ধরনের গরমিল ও কারসাজির বিষয়টি প্রকাশ্যে এসেছে। পরিকল্পনা মন্ত্রণালয় গঠিত প্যানেলের ফরেনসিক অডিট প্রতিবেদনে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছর থেকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ০ দশমিক ৭ শতাংশ থেকে ১ দশমিক ৩০ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছে। আজ শনিবার এক সেমিনারে এই অডিট প্রতিবেদনের তথ্য উপস্থাপন করা হয়। কারওয়ান বাজারে শীতের সবজি, কোনটির দাম কেমন। বিশ্ব ডায়াবেটিস দিবস / দেশে ১০ জনের ৭ জনই জানেন না তারা ডায়াবেটিসে আক্রান্ত। ২০১৪-১৫ অর্থবছর থেকে জাতীয় হিসাব ব্যবস্থায় আমরা একটি নির্দিষ্ট ধরনের অসংগতি লক্ষ্য করেছি,’ বলেন তিনি। প্রাণীর টিকা আমদানি কমাতে দেশে ৩০০ কোটি টাকায় প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ। প্রজ্ঞাপন জারি / সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা।

‘জিডিপি প্রাক্কলনের ফরেনসিক নিরীক্ষা প্রতিবেদনের পিয়ার রিভিউ’ শীর্ষক এই সেমিনারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি জানান, রাজনৈতিক স্বার্থ হাসিল এবং উন্নয়নের বয়ান প্রচারের উদ্দেশ্যেই সরকারি তথ্যে এই জালিয়াতি করা হয়েছিল। সাফ সেমিফাইনালেও ভরছে না গ্যালারি, গেটে টিকিট বিক্রির ঘোষণায় নতুন শঙ্কা।

যেসব খাতে নির্ভরযোগ্য প্রাথমিক তথ্যের ঘাটতি ছিল এবং মূলত প্রশাসনিক ও মাধ্যমিক উৎসের ওপর নির্ভর করে জিডিপি হিসাব করা হয়েছে, সেখানেই এই বিকৃতি স্পষ্টভাবে দৃশ্যমান হয়েছে।

অডিট কমিটির সদস্য ও বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক অডিটের ফলাফলগুলো বিস্তারিত তুলে ধরেন। গবেষণায় উৎপাদন ও কর-সংক্রান্ত তথ্যসহ জিডিপির ৭টি প্রধান ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে যেখানে ব্যাপক গরমিল রয়েছে। গবেষকরা শিল্পের ২২টি উপখাত পর্যালোচনা করে দেখেছেন যে, সরাসরি জরিপের তথ্যের চেয়ে প্রশাসনিক উৎস থেকে তথ্য নেওয়ায় তথ্যের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে সিমেন্ট উৎপাদনের উদাহরণ দিয়ে ড. তিতুমীর বলেন, উৎপাদিত সিমেন্টের পরিমাণের সঙ্গে জিডিপিতে প্রদর্শিত মূল্য সংযোজনের তথ্যে কোনো সামঞ্জস্য নেই। একইভাবে পেট্রোলিয়ামসহ অন্যান্য খাতেও প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছিল, পরে আবার তা কমানো হয়। তবে তৈরি পোশাক খাতের তথ্য তুলনামূলক নির্ভরযোগ্য থাকায় তা এই জালিয়াতির আওতামুক্ত ছিল। শ্রমিক অসন্তোষ / সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কিন্তু ওই পরিসংখ্যানগুলোতে কোনো মিল নেই। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের, ১১ কারখানা ছুটি।

রপ্তানি ও রাজস্ব তথ্যেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে বলে অডিটে উল্লেখ করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো, কাস্টমস এবং বাংলাদেশ ব্যাংকের রপ্তানি সংক্রান্ত তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এছাড়া সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ ব্যবস্থা বা আইবাস চালুর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যেও গরমিল ছিল বলে তিনি জানান।

পরিসংখ্যানের এই বিশ্বাসযোগ্যতা সংকটের দায় স্বীকার করে উপদেষ্টা বলেন, সরকার এখন বাংলাদেশ ব্যাংকের রপ্তানি পরিসংখ্যানকেই একমাত্র নির্ভরযোগ্য তথ্য হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে অসংগতি দূর করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মহলে দেশের পরিসংখ্যান নিয়ে তৈরি হওয়া প্রশ্ন দূর করতেই অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ ও গবেষকদের সমন্বয়ে এই বিজ্ঞানসম্মত অডিট সম্পন্ন করা হয়েছে। বিশেষজ্ঞ পর্যালোচনার মাধ্যমেই এখন থেকে সরকারি পরিসংখ্যান যাচাই করা হবে বলে তিনি জানান।