লিওনেল মেসির অবসরের পরবর্তী অধ্যায়টি সুখকর হলো না আর্জেন্টিনার জন্য। শনিবার প্রীতি ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে পরাজিত হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই হারের মাধ্যমে ২০১৯ সালের মার্চের পর প্রীতি ম্যাচে তাদের টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার দীর্ঘ জয়যাত্রা থামল। লিওনেল স্কালোনির শিষ্যরা এদিন মাঠে আধিপত্য ধরে রাখতে হিমশিম খেয়েছে। প্রথমার্ধে নিকো পাজ গোলের ভালো একটি সুযোগ তৈরি করলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্তোফার ফিয়ের্মারিন তা দক্ষতার সাথে রুখে দেন। আর্জেন্টিনাকে এখন তাকাতে হবে সামনে। তবে এই যাত্রার শুরুটা ভালো হয়নি আলবিসেলেস্তেদের। তবে এই ম্যাচে হারের চেয়ে বড় শঙ্কার বিষয় ছিল দলটির প্রতি লোকের আগ্রহ। লিওনেল মেসি যুগে উপচে পড়ত গ্যালারি। এরপর ম্যাচে যা হলো, তাতে আগ্রহে ভাটা পড়তে পারে আরও। মাঝের এই সময়টায় স্কালোনির শিষ্যরা জিতেছিল ৩০টি ম্যাচ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার রক্ষণভাগের বিশৃঙ্খলা প্রকট হয়ে ওঠে।

৫৩ মিনিটে জিওর্জিয়ান দে আরাস্কায়েতার ফ্রি-কিক থেকে আসা বল লিসান্দ্রো মার্তিনেস ক্লিয়ার করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তা লিওনার্দো বালের্দির গায়ে লেগে জালে জড়ায়। এরপর দে আরাস্কায়েতার নেওয়া একটি কর্নার থেকে মাক্সি আরাউহোর কাঁধে লেগে বল দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনার জালে প্রবেশ করে। দ্বিতীয়ার্ধের মাঝপথে হুলিয়ান আলভারেজ একটি গোল শোধ করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ইনজুরি টাইমেও আলভারেজ আরও একটি সুযোগ পেয়েছিলেন, তবে উরুগুয়ে রক্ষণভাগ দৃঢ় থেকে জয় নিশ্চিত করে।

মেসির বিদায়ের পর লা বমবনেরার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক। ৬০ হাজার ধারণক্ষমতাসম্পন্ন এই গ্যালারির প্রায় অর্ধেক আসনই ফাঁকা ছিল। টিকেটে ৪০ শতাংশ মূল্যছাড় দেওয়া সত্ত্বেও ভক্তদের অনাগ্রহ আর্জেন্টাইন ফুটবলের জন্য এক নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। মাঠের বাজে পারফরম্যান্স এবং গ্যালারির এই শূন্যতা আর্জেন্টিনা দলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে দলের প্রাণভোমরা মেসিকে ছাড়া নতুন পরিকল্পনায় তারা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় বাড়ছে। প্রথম ম্যাচেই হেরে বসেছে আর্জেন্টিনা। এই ম্যাচের জন্য ৪০ শতাংশ ছাড়ও দেওয়া হয়েছিল টিকিটে, এরপরও লিওনেল স্কালোনির দল দর্শক টানতে পারেনি।