লাক্স সুপারস্টার প্রতিযোগিতার হাত ধরে শোবিজে পা রাখা তরুণ মডেল ও অভিনেত্রী নাযাহ নাওয়ার সম্প্রতি বড় পর্দায় পা রেখেছেন। নাযাহ বলেন, ‘লাক্সের কারণে আমার জীবন কতটা বদলে গেছে, সেটা বললে হয়তো ঠিক হবে না। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নাযাহ বলেন, ‘অভিনয় করতে আমার অনেক ভালো লাগে। যে কাজটা মনে হবে আমি করতে চাই, সেটার জন্য অপেক্ষা করব।
নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’র হাত ধরে অভিনয়ে অভিষেক হলো পাবনার এই মেয়ের।
সিনেমাটিতে প্রভাবশালী এক রাজনৈতিক পরিবারের মেয়ে আজরা চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোযোগ কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নাযাহর লুক এবং অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। আফিয়া নুসরাত নামের এক দর্শক লিখেছেন, নাযাহর কস্টিউম, লুক এবং সাহসী অভিব্যক্তি চরিত্রের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।
নিজের অভিনীত প্রথম কাজ বড় পর্দায় দেখার অভিজ্ঞতাকে দারুণ রোমাঞ্চকর বলে বর্ণনা করেন নাযাহ। তিনি জানান, একসময় অন্যদের কাজ বড় পর্দায় বসে উপভোগ করতেন এবং ভাবতেন নিজের কাজ কবে দেখা যাবে। সেই স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি এক কথায় অসাধারণ। ক্যাফে আমব্রেলা ছাড়াও আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে কাজ করেছেন তিনি। যদিও সিরিজটি এখনো মুক্তির অপেক্ষায়, তবে তার আগেই ‘ক্যাফে আমব্রেলা’ দিয়ে পর্দায় অভিষেক সম্পন্ন হয়েছে। নিজের কাজ এভাবে বড় পর্দায় দেখা, সবাই মিলে একসঙ্গে উপভোগ করা—এটা আসলে অন্য রকম অনুভূতি।’। আমি আগে যেমন ছিলাম, এখনো তেমনই আছি।
অভিনয়ে আসার আগে মডেলিংয়ে ব্যস্ত ছিলেন নাযাহ। ২০২৩ সালে বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করার মাধ্যমেই অভিনয়ে আসার পথ তৈরি হয়। সিরিজের কাস্টিং ডিরেক্টর ইয়াসির আল হকের কাছ থেকেই প্রথম অডিশনের ডাক পান তিনি। সেই সময়ের কথা মনে করে নাযাহ বলেন, শুরুতে চরিত্র বা পরিচালক সম্পর্কে কিছুই জানতেন না তিনি। তখন ফ্যাশন মডেলিং নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় নিয়ে খুব বেশি ভাবেননি। তবে গল্পের টানে অডিশন দিতে আগ্রহী হন তিনি। নাযাহ বলেন, ‘ইয়াসির আল হক ভাইয়া আমাকে বলেছিলেন, একটা চরিত্র আছে, তুমি এসে গল্পটা শুনে যাও। তখনো জানতাম না পরিচালক কে, গল্পটা কী কিংবা চরিত্রটি কেমন। পরে ভাবলাম, গল্পটা শুনতে তো সমস্যা নেই। এরপর একদিন আবার ফোন করে জানানো হয়, তাঁরা আমাকে আরেকবার দেখতে চান।
প্রথম অডিশনের পর প্রায় এক মাসের বেশি সময় কোনো সাড়া না পেয়ে তিনি কিছুটা হতাশ হয়েছিলেন। তবে পরবর্তীতে আবার যোগাযোগ করা হলে লুক টেস্ট ও ফাইনাল অডিশন দিয়ে শেষ পর্যন্ত নির্বাচিত হন। দীর্ঘ এই প্রক্রিয়ার মাধ্যমেই তার অভিনয়ে আসার সুযোগ তৈরি হয়। ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর কাজের ক্ষেত্রে নিজের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করেন নাযাহ। তবে ব্যক্তিগত জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি, নিজেকে এখনো সাধারণভাবেই দেখেন তিনি। এভাবেই বেশ লম্বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটির সঙ্গে যুক্ত হওয়া।’। যতটুকু সময় পাওয়া যায়, গবেষণা করে নিজেকে উন্নত করার চেষ্টা করছি।’।
নাযাহ বলেন, কাজের জায়গায় মানুষের গ্রহণ করাটা বড় প্রাপ্তি। আগে যেসব স্বপ্ন দেখতেন, তা ধীরে ধীরে বাস্তব হচ্ছে। তিনি জানান, নাটক, ওয়েব সিরিজ কিংবা সিনেমা কোন মাধ্যমে কাজ করছেন, সেটি তার কাছে মূল বিবেচ্য বিষয় নয়। বরং গল্পের গভীরতা, বিষয়বস্তু এবং পরিচালক কে—এগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ভালো গল্প দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে, তাই তিনি মাধ্যমভেদে বাছবিচার না করে মানসম্পন্ন কাজে যুক্ত হতে আগ্রহী। শুধু স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হচ্ছে।’।
মনস্তাত্ত্বিক থ্রিলার ও প্রেমের গল্পের প্রতি আলাদা ঝোঁক রয়েছে নাযাহর। তিনি মেজবাউর রহমান সুমন, তানিম নূর, আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও ভিকি জাহেদের মতো নির্মাতাদের কাজের বড় ভক্ত। অভিনয়শিল্পীদের মধ্যে বিপাশা হায়াতের অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব তাকে অনুপ্রেরণা দেয়। কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে ভালো গল্প ও চরিত্র বেছে নেওয়াকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এছাড়া নিয়মিত অভিনয়ের পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধিতে গবেষণামূলক কাজও করছেন এই তরুণী। ‘নাযাহকে কিছু দৃশ্যে পাকিস্তানি নায়িকাদের মতো লাগছে।
বর্তমানে অভিনয়ের মধ্যেই নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চান নাযাহ। সামনে কয়েকটি কাজ নিয়ে প্রাথমিক আলোচনা চললেও এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। ব্যক্তিগত জীবনে পাবনায় জন্ম নেওয়া নাযাহ ছোটবেলা থেকেই ঢাকায় বেড়ে উঠেছেন। টঙ্গী পাইলট স্কুল এবং মাইলস্টোন কলেজে পড়াশোনা শেষে বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) স্নাতক পর্যায়ে অধ্যয়নরত আছেন। ভালো কাজের প্রতীক্ষায় থেকে ভবিষ্যতে নিজেকে আরও সমৃদ্ধ করার লক্ষ্য রয়েছে তার।