যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অবশেষে দেশজুড়ে বিমান চলাচল বন্ধের সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে আকস্মিকভাবে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দিলে কর্তৃপক্ষ আকাশসীমা বন্ধ ঘোষণা করে। দীর্ঘ প্রায় চার ঘণ্টা পর রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় বিমান চলাচল শুরু হয়। তবে এই বিভ্রাটের ফলে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন অসংখ্য যাত্রী। অর্থাৎ, প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।
এফএএ’র মুখপাত্র ডাফি জানান, দেশব্যাপী নিয়ন্ত্রণকেন্দ্র, রাডার এবং যোগাযোগ নেটওয়ার্কে যান্ত্রিক অসংগতি দেখা দিয়েছিল। রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় সেগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে থাকে। এর জেরেই উড্ডয়ন বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ডাফি স্পষ্ট করেছেন যে, এই ঘটনার ফলে রাডার সক্ষমতা বা পুরো যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়েনি, তবে জটিলতা নিরসনে সময় লেগেছে। আগামী কয়েক দিন এর রেশ বিমান চলাচলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বলেন, রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।
প্রযুক্তির এই দুর্বলতার কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার পুরোনো অবকাঠামোকে দায়ী করেছেন এফএএ কর্মকর্তারা। ডাফির মতে, বর্তমান ব্যবস্থা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় এই বরাদ্দের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএ’র প্রধান যোগাযোগ নেটওয়ার্কের ত্রুটির সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে তিনটি সূত্র জানিয়েছে।
এদিকে, এই ঘটনায় সাইবার হামলার কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে, মাইক্রোসফটের সেবায় সাম্প্রতিক বিভ্রাটের সঙ্গেও এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তবে যাত্রীদের ভোগান্তি ছিল চরমে। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম জানান, খারাপ আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল, এবার নতুন করে এই যান্ত্রিক ত্রুটির কারণে আবারও তিনি আটকা পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ফ্লাইট সূচি স্বাভাবিক করতে আগামী কয়েক দিন বিশেষ নজরদারি চালানো হচ্ছে।