সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এখন পর্যন্ত কখনো ফাইনালে খেলার গৌরব অর্জন করতে পারেনি পাকিস্তান। তবে এবার সেই আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাস গড়ার প্রত্যয় নিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে দলটি। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট জানিয়েছেন, সাফ চ্যাম্পিয়নশিপ তাদের কাছে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্বের চ্যালেঞ্জ সামনে থাকলেও, আপাতত সাফের শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য। ইউসুফের প্রত্যাশা, এবার তারা ফাইনালে উঠে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়তে সক্ষম হবে।
বাংলাদেশ দলের মধ্যমাঠের তারকা হামজা চৌধুরীর দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে আলোচনা থাকলেও, তাকে ঘিরে কোনো বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইউসুফ। তিনি স্পষ্ট করেছেন যে, ব্যক্তিগতভাবে কোনো খেলোয়াড়কে নিয়ে তারা ভাবছেন না। ইউসুফের ভাষ্যমতে, পাকিস্তান দলে আব্দুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আদিল নবি এবং আব্দুল আরশাদের মতো দারুণ সব খেলোয়াড় রয়েছেন। প্রতিপক্ষের চেয়ে নিজেদের শক্তির ওপরই বেশি ভরসা রাখছেন তিনি। তিনি বলেন, ‘হামজা কিংবা অন্য কাউকে নিয়ে আমরা ভাবছি না।
ব্যক্তিগত দ্বৈরথের চেয়ে দলীয় সংহতিকে বেশি গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। ইউসুফ জানান, তাদের সম্পূর্ণ মনোযোগ প্রতিপক্ষ বাংলাদেশ দলের ওপর। কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড় নয়, বরং পুরো দলের বিপক্ষে সম্মিলিতভাবে সেরা পারফরম্যান্স দিয়ে জয় নিশ্চিত করতে চায় তারা। ফাইনালে ভারতের বিপক্ষে আবারও লড়াই করার আশাও ব্যক্ত করেছেন এই গোলরক্ষক। ইউসুফ বলেন, আগের ম্যাচে ভারতের বিপক্ষে অভিজ্ঞতা ভালো না হওয়ায়, তাদের সঙ্গে ফের খেলে নিজেদের প্রমাণ করতে চান তারা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান। তিনি বলেন, ‘আবারও বলছি, সবকিছু (আমাদের ভাবনা) প্রতিপক্ষ দল নিয়ে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বংশোদ্ভূত খেলোয়াড়ই পার্থক্য গড়ে দিতে পারেন। কারণ আমাদের জন্য গত ম্যাচটি খারাপ গেছে।’।