মধ্যপ্রাচ্যে বিদ্যমান অস্থিরতা প্রশমনে কাতারের নেওয়া বিভিন্ন প্রচেষ্টার জন্য দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে দুই নেতা টেলিফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আলাপচারিতার শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উত্তেজনা কমানোর ক্ষেত্রে দোহার ভূমিকার উচ্চ প্রশংসা করেন। সংঘাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দুই শীর্ষ নেতা একমত পোষণ করেন যে, নতুন কোনো সামরিক উত্তজনা কারো জন্যই সুখকর হবে না। এই প্রেক্ষাপটে সংকটের শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া হরমুজ প্রণালি পুনরায় সচল করার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা। আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথটি খুলে দেওয়ার প্রচেষ্টায় কাতার ও যুক্তরাজ্য একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবেই শীর্ষ পর্যায়ের এই ফোনালাপ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।