বিমান বহরকে আরও আধুনিক ও টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি চূড়ান্ত করেছে সরকার। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান। বিমান বহর আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিজস্ব বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। নতুন চুক্তির আওতায় বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজগুলো এবং ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে এয়ারবাসগুলো বিমানের বহরে যুক্ত হবে। এর মাধ্যমে সংস্থাটির সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।