ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য নজির স্থাপিত হয়েছে। মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ৫২ বছর বয়সি প্রেমলতা নামের এক হিন্দু নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। ভাড়াবাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় তার মরদেহ গোসলের ব্যবস্থা করা নিয়ে সমস্যায় পড়েন স্বজনেরা।
এই মানবিক সংকটের মুহূর্তে এগিয়ে আসেন স্থানীয় পাল্লিক্কারা খাদিজা মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসী। তারা মসজিদের অন্দরেই গোসলের যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করে দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে তার দাহকার্য সম্পন্ন করা হয়।
এই ঘটনা প্রসঙ্গে কেরালার মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে মানবিকতার এই চেতনাই কেরালার প্রকৃত বৈশিষ্ট্য। তিনি আশা প্রকাশ করেন, এমন সম্প্রীতির চর্চা যেন পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়ে।