মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি ও সিন্ডিকেট নিয়ে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, মালয়েশিয়ার কথা শুনলেই এখন তার গায়ে জ্বর আসে। গতকাল শুক্রবার (০৬ নভেম্বর) দেশের বেসরকারী স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলতে শোনা যায়।
মন্ত্রী আরও বলেন, এই শ্রমবাজার নিয়ে এত বেশি আলোচনা শুনতে শুনতে তিনি বিরক্ত হয়ে গেছেন। বিষয়টি বর্তমানে ক্যানসারের মতো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, কে কার পক্ষে কাজ করছে আর কার পকেটে টাকা যাচ্ছে, তা বোঝা এখন কঠিন হয়ে পড়েছে।