রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পারাপারের সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বর্তমানে দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, চাঁদনি ট্রাভেল পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পার হতে থাকা দুই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে।