মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা মোখলেসুর রহমানের ছেলে। মুন্সীগঞ্জের গজারিয়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সায়েম হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার রাতে নিজ বাড়িতে। চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে পরিবারের লোকজন সায়েমকে দ্রুত উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকীব আকরাম বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশায় চার্জ দিতে গিয়ে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন।