রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪০ জন রোগী শনাক্ত হয়েছেন বলে সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়। সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০৫ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৫ জন মারা গেছেন।