নেত্রকোনার দুর্গাপুরে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি এই সভার আয়োজন করে।

সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি সমাজ পরিবর্তনের সংগ্রামে ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সিপিবি দুর্গাপুর উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, শামসুল আলম খান, রূপক সরকার, নজরুল ইসলাম ও তাসলিমা খাতুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সমাজতান্ত্রিক বিপ্লবের আদর্শ ও এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।