শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের সব সম্ভাবনাকে কাজে লাগাতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তরুণ প্রজন্ম দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে আপোষহীন, যা তারা সফলভাবে প্রমাণ করেছে। ইতিহাস সচেতন বর্তমান প্রজন্ম ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ কখনোই তার সঠিক পথ থেকে বিচ্যুত হবে না বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ৭ নভেম্বরকে গণতন্ত্রকামী মানুষের কাছে গৌরবের এবং শত্রু-মিত্র চেনার দিন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সবসময়ই সক্রিয়। মহাজোটের নামে যে অপশক্তি গণতন্ত্র ভূলুণ্ঠিত করেছিলো এবং পিলখানা ট্র্যাজেডির মাধ্যমে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ করেছিলো, তারাই ফ্যাসিবাদী শাসন কায়েম করতে চেয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সেই অপশক্তির চূড়ান্ত পরাজয় ঘটেছে বলে তিনি মন্তব্য করেন। ২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানেও ৭ নভেম্বরের অপশক্তির পরাজয় ঘটেছে।’। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চরম আকার ধারণ করেছিলো।