সুন্দরবনের ফুলতলা খালে জাহাঙ্গীর বাহিনী ও মিন্টু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের সময় পাঁচ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। গত বুধবার রাত আটটার দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার ভোর পাঁচ নভেম্বর সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের অধীনস্থ ওই খালে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খালে এ ঘটনা ঘটে। মোস্তফার ভাষ্য, বুধবার (৪ নভেম্বর) রাত ৮ দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাকেসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জ বৃহস্পতিবার সকালে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।
বন্দুকযুদ্ধের সময় কৌশল অবলম্বন করে জাহাঙ্গীর বাহিনীর আস্তানা থেকে পালিয়ে লোকালয়ে ফিরে এসেছেন মোস্তফা মোড়ল নামে এক জেলে। তার সঙ্গে থাকা ওসমান মোড়লও ফিরে আসতে সক্ষম হয়েছেন। মোস্তফা জানান, অপহৃত বাকি তিন জেলে হলেন কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজী। তারা সবাই কয়রা উপজেলার ভাগবা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। নিখোঁজ জেলেদের উদ্ধার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে।