তৈরি পোশাকশিল্পের চলমান অস্থিরতা দূর করা এবং শ্রমিকদের স্বার্থ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের পোশাক রপ্তানি খাতকে সচল ও নিরবচ্ছিন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন তিনি। আজ রোববার রাতে সচিবালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, পোশাক শ্রমিকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। শ্রম মন্ত্রণালয়কে মজুরি বোর্ডের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ও পোশাক খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, সরকার এই শিল্পকে এগিয়ে নিতে এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করতে বদ্ধপরিকর। সিরাজগঞ্জে ঘুরতে গিয়ে কোথায়-কী খাবেন, এই ৭ জায়গা চেনেন। এমবাপের মন্তব্যের জেরে চীনে ‘উধাও’ রিয়াল মাদ্রিদ। ৩ মাসে বাংলাদেশ থেকে আপলোড করা দেড় কোটি ভিডিও ডিলিট করেছে টিকটক।

মজুরি বোর্ডের কার্যক্রম সম্পর্কে সালাহউদ্দিন আহমদ জানান, তিন বছর পর পর মজুরি পুনর্নির্ধারণের নিয়ম থাকলেও সরকার নির্ধারিত সময়ের আগেই উদ্যোগ নিয়েছে।

শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধির নাম জমা দিতে কিছুটা দেরি হলেও গতকাল রাতে তা পাওয়ার পর আজ সকালেই মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন বোর্ড মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের পরিবারসহ সম্মানজনক জীবনযাপনের বিষয়গুলো বিবেচনা করে মজুরি চূড়ান্ত করবে। ‘বাংলা কিউআর’ কোডে এখন লেনদেন করা যাবে ব্যক্তিপর্যায়ে। তিনি বলেন, মালিকপক্ষ তাদের প্রতিনিধির নাম দিলেও শ্রমিক সংগঠনগুলোর কাছ থেকে প্রতিনিধির নাম পেতে কিছুটা বিলম্ব হয়।

সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে সহিংস আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। কোনো কারণে কারখানা বন্ধ হয়ে থাকলে তা যেন সাময়িক হয়। শততম সিনেমা ও রাজ্জাকের ‘নায়করাজ’ হয়ে ওঠার নেপথ্য।

তিনি উল্লেখ করেন, সরকারের কাছে থাকা তথ্য অনুযায়ী, নিরীহ শ্রমিকদের আড়ালে সীমান্তের ওপার থেকে একটি গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।

কারখানাগুলো পুনরায় চালু করার আহ্বানের বিষয়ে তিনি বলেন, মালিকপক্ষকে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার অনুরোধ জানানো হয়েছে। মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে হবে, যাতে রপ্তানিমুখী পণ্য সরবরাহ কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। সরকারের মূল লক্ষ্য হলো দেশে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখা। তিনি আরও বলেন, ‘সরকার শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি চায়। খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা।

উল্লেখ্য, এই উচ্চপর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।