শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত নতুন পিসি গার্ডার ব্রিজটি বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এই ব্রিজের উদ্বোধন করেন। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র ময়মনসিংহ অঞ্চল পল্লী উন্নয়ন অবকাঠামো প্রকল্পের অধীনে জেলার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সন্নাসীভিটা এলাকায় নির্মিত ব্রিজটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল আশরাফ, উপজেলা প্রকৌশলী মো. শরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা। ব্রিজটির উদ্বোধনের পর এমপি ফাহিম চৌধুরী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
স্থানীয়দের মতে, এই ব্রিজটি নির্মিত হওয়ায় দক্ষিণ সন্নাসীভিটাসহ আশপাশের কয়েকটি এলাকার বাসিন্দাদের যাতায়াতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। এছাড়া, চেল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বাঁধ ভেঙে পানি প্রবেশের ঝুঁকি কমবে। ব্রিজটির নিচ দিয়ে বন্যার পানি দ্রুত নিষ্কাশিত হওয়ার সুযোগ থাকায় পোড়াগাঁও ইউনিয়নবাসী বন্যার ক্ষয়ক্ষতি থেকে অনেকটা রেহাই পাবেন বলে আশা করা হচ্ছে। এতে এলাকাটি বন্যার কবল থেকে অনেকটা রেহাই পাবে।