রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাত দিনব্যাপী জাতীয় যুব মেলা। তবে অনিবার্য কারণে এই মেলা স্থগিতের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ওই মাঠে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস থাকায় ওই এলাকায় সব ধরনের মেলা আয়োজন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার সকালে একটি আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর মেলা স্থগিত করা হয়েছে। তবে চিঠিতে স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের এই মেলা স্থগিত হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় যুব দিবসের কর্মসূচিগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট উদ্বোধনসহ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নির্ধারিত অন্যান্য আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হবে।