কানাডা ও রাশিয়া থেকে দেড় লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং কাতার থেকে এক কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পাশাপাশি খাদ্য অধিদপ্তরের ব্যবহারের জন্য এক কোটি পিস পাটের বস্তা সংগ্রহের প্রস্তাবও একই বৈঠকে পাস হয়েছে। বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয় এবং পরে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়। একই বৈঠকে খাদ্য অধিদপ্তরের জন্য ১ কোটি পিস পাটের বস্তা কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদনের আওতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চার লটে এই সার সংগ্রহ করবে। এর মধ্যে সরকারি পর্যায়ের (জিটুজি) চুক্তির অধীনে কানাডার ক্যানপটেক্স থেকে দুই লটে মোট ৮০ হাজার টন এমওপি সার কেনা হবে, যার খরচ ধরা হয়েছে ৩৭৭ কোটি ৭৮ লাখ টাকা। অন্যদিকে রাশিয়া থেকে নবম ও দশম লটে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে বাকি ৭০ হাজার টন সার আসবে।
রুশ প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন (প্রোডিনটর্গ)-এর কাছ থেকে ৩৫ হাজার টন করে পৃথক দুটি লটে মোট ৭০ হাজার টন এমওপি সার কেনা হবে। প্রথম লটে ১৬৫ কোটি ৪১ লাখ এবং দ্বিতীয় লটে ১৬৫ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি।