আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের প্রশাসকদের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে এক পথসভায় তিনি এই দাবি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির লিফলেট বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন। শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষে আয়োজিত।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসকের ভূমিকার সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি যে প্রশাসককে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, তার এই নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ কতটা যৌক্তিক। প্রশাসক পদে থাকা অবস্থায় নির্বাচনে অংশ নেওয়া গণতন্ত্রের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি। এই প্রশাসকেরা কেন নির্বাচনে অংশগ্রহণ করবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
বর্তমান জাতীয় সংসদ নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতা। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর বিরতির পর যে নতুন সংসদ গঠিত হয়েছে, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। এই সংসদের স্থায়িত্ব নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন। তার মতে, সংসদে জনমতের কোনো প্রতিফলন নেই এবং বিরোধী দলের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই জাতীয় সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি তার অধীনে সম্ভব নয়। একই সাথে জ্বালানি খাতের চরম ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানি মন্ত্রীকেও পদত্যাগ করার আহ্বান জানান তিনি। তার দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।
সংবিধান সংশোধন কমিটির কর্মকাণ্ডকে নাটক ও প্রহসন হিসেবে অভিহিত করে তিনি বলেন, এই কমিটিকে জনগণ প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি কার্যকর ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের দাবি জানান তিনি। এই পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এনসিপির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।