অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা এবং জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় (ডিঅ্যাক্টিভ) হয়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল থেকেই তিনি নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ঘটনার বর্ণনা দিয়ে ফারুকী জানান, ঘুম থেকে ওঠার পর থেকেই তিনি ফেসবুকে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু সফল হননি। তার অভিযোগ, দুর্বৃত্তরা তার অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা চালিয়েছিল। হ্যাক করতে ব্যর্থ হয়েই তারা শেষ পর্যন্ত অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছিল। সেই অপপ্রচারে সফল হতে না পেরে এবার তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে আক্রমণ চালানো হলো। বর্তমানে এই অ্যাকাউন্টটি উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।