নওগাঁর মান্দা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনা ঘটেছে। এই কর্মকাণ্ডের জেরে পুলিশ দুজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে অটোরিকশায় মাইক লাগিয়ে এই প্রচারণা চালানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে জনসমক্ষে এই ঘোষণা দেওয়া হচ্ছে। ঘোষণায় শেখ হাসিনার দেশে ফেরার আগাম বার্তা দিয়ে দল-মত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে। মাইকিংয়ের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেওয়া হয়।
পুলিশের ভাষ্যমতে, ঘটনাটি গতকালের। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ধরনের প্রচারণায় আর কেউ জড়িত আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট দাখিল, চার আসামির মধ্যে দুইজন কিশোর।
উল্লেখ্য যে, ক্ষমতার পটপরিবর্তনের পর শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তালিকায় রয়েছেন। এমন পরিস্থিতিতে এ ধরনের প্রচারণাকে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে মন্তব্যকারী যুবক গ্রেপ্তার। জামায়াত আমির জীবনে কোনো দিন মিথ্যা বলেননি: গোলাম পরওয়ার।
বর্তমানে এলাকায় এ বিষয়টি নিয়ে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে মান্দা থানা পুলিশ স্থানীয় পর্যায়ে এ ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড রোধে নজরদারি জোরদার করেছে। ঘটনার পর থেকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।