গত ছয় বছর ধরে স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ৫৯ বছর বয়সী সুফিয়া বেগম। ২০২০ সালের মার্চে ভারতের কলকাতার টাটা মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। এর পর থেকে তিনি দেশে নিয়মিত চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার নিয়মিত কেমোথেরাপি, হরমোনাল থেরাপি, ওষুধ ও বিভিন্ন শারীরিক পরীক্ষা চালানো জরুরি হয়ে পড়েছে।

চিকিৎসা ব্যয় হিসাব করে দেখা গেছে, সুফিয়া বেগমের ওষুধ বাবদ প্রতি মাসে খরচ হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। সুফিয়া বেগমের মেয়ে জিনাত আরার ব্যক্তিগত বিকাশ নম্বরেও (০১৭৬২৩১৯০০১) সাহায্য পাঠানো যাবে।

পাশাপাশি প্রতিটি কেমোথেরাপি ও আনুসঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার পেছনে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। এছাড়া তিনি অস্টিওপোরোসিসসহ নানা জটিল রোগে আক্রান্ত। সম্প্রতি দুর্ঘটনাবশত পড়ে গিয়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছেন।

দীর্ঘদিন ধরে ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটির জমাকৃত সব অর্থ শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে ঋণ নিয়ে চিকিৎসা চালাতে হচ্ছে। গত বছর তার স্বামী হঠাৎ স্ট্রোক করায় পরিবারের আর্থিক দৈন্য চরম আকার ধারণ করে।

এমতাবস্থায় সুফিয়া বেগমের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।

সহায়তা পাঠানোর ঠিকানা

  • ব্যাংক হিসাবসুফিয়া বেগম, হিসাব নম্বর: ০০৪১-০৩১০০২৮৯০৪, এনসিসি ব্যাংক, রাজশাহী শাখা।
  • বিকাশ নম্বর০১৭৬২৩১৯০০১ (জিনাত আরা – সুফিয়া বেগমের মেয়ে)।

গুরুত্বপূর্ণ তথ্য

  • তালিকায় ৫৪৫ চাঁদাবাজ, ব্যবস্থা নিতে দ্বিধায় পুলিশ।
  • ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৭৩।
  • দুর্গাপূজায় বিক্রি বেড়েছে ব্র্যান্ডের পোশাকের।
  • নাটোরে দুর্ঘটনা: ফিটনেস ছাড়াই ৫ মাস ধরে চলছিল বাসটি।
  • ৬ বছরে সড়কে ঝরেছে ৭৯৬৩ শিশুর প্রাণ, বেশি গ্রামীণ সড়কে ও থ্রি-হুইলারের ধাক্কায়।

গুরুত্বপূর্ণ তথ্য

  • রোনালদোর ৩৭তম পেনাল্টি মিস, মেসি কতটি মিস করেছেন।