নাটোরের লালপুর উপজেলার ঢুষপাড়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ মো. রেজাউল করিম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা মো. আমজেদ প্রামানিকের ছেলে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঢুষপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুমের নেতৃত্বে পুলিশের একটি দল আসামির বসতবাড়ির পেছনে রান্নাঘরের পাশের পুকুরপাড়ে তল্লাশি চালায়। সেখান থেকে একটি গাঁজার গাছ উদ্ধারের পর রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।