Hi

০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই শিক্ষকদের: প্রতিমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৯ জন দেখেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুরোপুরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষক ও কর্মচারীরা স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে কোনো আইনি বা নীতিগত নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদার প্রয়োজনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ আজ হোক বা কাল, বাস্তবায়ন হবেই। এই দাবি সফল করতে তিনি শিক্ষকদের সুশৃঙ্খল ও বৃহত্তর পরিসরে জাতীয় সমাবেশ করার পরামর্শ দিয়েছেন। গণতান্ত্রিক ও মানবিক উপায়ে প্রধানমন্ত্রীর কাছে দাবি উত্থাপন করলে সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, এই দাবি বাস্তবায়নে সরকারের বছরে প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হতে পারে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্বাবলম্বী করার অংশ হিসেবে মীর শাহে আলম একটি নতুন উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি জানান, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে ৫ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হবে এবং ছুটির দিনে বা উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিটি প্রতিষ্ঠান মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বাড়তি আয় করতে পারবে বলে তিনি আশা করেন।

শিক্ষকদের সামাজিক মর্যাদার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকতা এমন একটি মহৎ পেশা যা থেকে অন্যান্য সব পেশার মানুষ সৃষ্টি হয়। তারা সমাজ ও গণতন্ত্রের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের সম্মান ক্ষুণ্ন হয় এমন যেকোনো অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই শিক্ষকদের: প্রতিমন্ত্রী

আপডেট : ০১:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬