Hi

০৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির পরিবারকে ফ্লাটের সাথে দেওয়া হচ্ছে ১ কোটি টাকা

  • মীর আলাউদ্দিন
  • আপডেট : ১০:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১৭ জন দেখেছে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অনুদান দেওয়া পাশাপাশি জীবনযাপনের জন্য আরও এক কোটি টাকা দেবে সরকার।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “হাদির পরিবারের বিষয়ে দুইটি সিদ্ধান্ত হয়েছে। একটা অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে এক কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। এই টাকার পুরোটা হয়তো লাগবে না। আর এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেটা তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য। এর আগে হাদির বড় ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এখন আবার তার পরিবারকে ফ্ল্যাটের জন্য এক কোটি এবং জীবনযাপনের জন্য এক কোটি টাকা দেওয়া হচ্ছে কেন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, এটা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।

অর্থ মন্ত্রণালয় থেকে কি এক কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’, অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি বাণিজ্য উপদেষ্টা বলেছেন পদ্মা সেতুর কারণে চালের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। অর্থ উপদেষ্টা হিসেবে আপনি কি মনে করেন? এমন প্রশ্ন করা হলে তার কোন উত্তর দেননি অর্থ উপদেষ্টা।

এদিকে অর্থবিভাগ সূত্র জানায়, সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত রাজধানীর লালমাটিয়ার ‘দোয়েল টাওয়ার’ আবাসিক ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ওসমান হাদির স্ত্রী ও সন্তান ফ্ল্যাটটি ব্যবহার করবেন।

এসময় পদ্মা সেতুর জন্য চালের দাম ২০ টাকা বেড়েছে বাণিজ্য উপদেষ্টার এমন মন্তব্যের বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। এরপর ছয়দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

হাদির পরিবারকে ফ্লাটের সাথে দেওয়া হচ্ছে ১ কোটি টাকা

আপডেট : ১০:৪৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬