Hi

১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাতে গরু চুরির সময় যুবদল নেতা আটক

নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্দ গ্রামে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক ইউনিয়ন যুবদল নেতা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ বেরুবন্দ গ্রামের আঃ আজিজ (ভেউল্লা)-এর বাড়ি থেকে রাতের আঁধারে গরু নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ধাওয়া দেন। এ সময় চোর চক্রের তিনজনের মধ্যে দু’জন পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জলপাই গাছে উঠে লুকানোর চেষ্টা করেন।

পরে স্থানীয়রা তাকে গাছ থেকে নামিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তি আব্দুল বাকী। তিনি শিমুলবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, শুধু আব্দুল বাকী নন, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির আরও কয়েকজন নেতাও এই গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। অভিযোগের পক্ষে প্রয়োজনীয় রেকর্ড ও ডকুমেন্টস তাদের হাতে রয়েছে বলেও দাবি করেছেন এলাকাবাসী।

নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, এই এলাকায় গরু চুরির ঘটনা নতুন নয়। তবে এবার হাতেনাতে ধরা পড়েছে। কারা কারা জড়িত, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। এ বিষয়ে উপজেলা যুবদলের সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপির নেতাদের পক্ষ থেকেও এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।এ প্রসঙ্গে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, আটক ব্যক্তি আব্দুল বাকী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

রাতে গরু চুরির সময় যুবদল নেতা আটক

আপডেট : ১০:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬