রাজধানী মিরপুরে বসবাসরত বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি এ কে মোয়াজ্জেমের পল্টিবাজিতে স্থানীয় বাসিন্দাসহ বিএনপি’র নেতাকর্মীরাও রীতিমতো অবাক বনে গেছেন। দেশজুড়ে বেশকিছু নেতাদের মতো মোয়াজ্জেমও পল্টিবাজি দিয়েছে। কয়েকদিন আগেও যে ব্যক্তি বছরের পর বছর জুড়ে বিএনপি’র কান্ডারী ছিল হঠাৎ করেই সে পল্টি দিয়ে বাংলাদেশ লেবার পার্টিতে যোগ দিয়েছেন। তার এমন পল্টিবাজিতে ১৬ আসন জুড়ে বেশ গুঞ্জন শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৬ আসনের বিএনপি’র ধানের র্শীষের কান্ডারী হতে তিনি ব্যপক তোড়জোর করে প্রচার প্রচারণা চালান। কখনো মোটরবাইক শোডাউন, কখনো কিছু লোকজন নিয়ে রাস্তায় রাস্তায় মহড়াসহ পোষ্টারে পোষ্টারে ছেয়ে দেন পুরো ১৬ আসনের এলাকা।
তিনিসহ আরো একাধিক বিএনপি’র নেতাকর্মী দলীয় নমিনেশন পেতে প্রচার প্রচারণা চালান। কিন্তু বিধিবাম, আগে থেকেই ঢাকা ১৬ আসনে বিভিন্ন স্তরের মানুষের কাছে আস্থা ভালবাসা অর্জন করে নেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। সম্প্রতি বিএনপি দলীয় নমিনেশন প্রদান করলে ঢাকা ১৬ আসনে দলীয় প্রার্থী করা হয় আমিনুল হককে। আর এখান থেকেই শুরু হয় মোয়াজ্জেমের পল্টিবাজি। বিএনপি’র জন্য সব উৎসর্গ করে দিতে চাওয়া মোয়াজ্জেম ১৬ আসনের কান্ডারী হতে গোপনে গোপনে বিভিন্ন দলের সাথে যোগাযোগ করতে শুরু করে দেন। কোথাও সুযোগ না পেয়ে সবাইকে অবাক করে দিয়ে তিনি বাংলাদেশ লেবার পার্টি থেকে ১৬ আসনের জন্য নমিনেশন সংগ্রহ করেন।
তার এই পল্টিবাজি দেখে স্থানীয় বাসিন্দার ও বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, মাস খানেক আগে তাকে দেখেছি কিছু লোকজন নিয়ে বিএনপি’র পক্ষে নিজেকে ১৬ আসনের এমপি হবার জন্য প্রচারণা চালালো এখন শুনছি সে বিএনপি থেকে নমিনেশেন না পেয়ে কি একটা দল থেকে নমিনেশন নিয়েছে। ক্ষমতায় আসার জন্য যে লোক নিজের দলের সাথে পল্টিবাজি দিতে পারে সে আবার কি সেবা করবে মানুষের।
আরো পড়ুন : অপ্রতিরোধ্য পল্লবীর মাদক সাম্রাজ্য
বাংলাদেশ লেবার পার্টির মিডিয়া সেলের পক্ষ থেকে ডা: মুস্তাফিজুর তার ভেরিফাইড ফেসবুকে জানান ঢাকা ১৬ (পল্লবী রুপনগর) আসনে বাংলাদেশ লেবার পার্টির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এ কে এম মোয়াজ্জেম হোসেন। লেবার পার্টি ও ছাত্র মিশনের নেতাকর্মীসহ সকল জনসাধারনকে আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনকে সার্বিক সহযোগীতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এদিকে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়লে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য এই ঘোষনার পরে অনেকেই এই সিদ্ধান্তের বাইরে এগুচ্ছেন সেই তালিকায় অনেকেই রয়েছেন।
মোয়াজ্জেমের এই পল্টিবাজি দিয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে যেয়ে নির্বাচন করার বিষয়ে পল্লবী থানা বিএনপি’র আহ্বায়ক কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছু লোক আছে রাজনীতি করে এরা হলো এতিম পলিটিশিয়ান। মানে মা বাবা না থাকলে সন্তান যেমন এতিম হয়ে যায় তার কেই থাকে না, কিছু রাজনীতিবিদ আছে এদের কর্মী থাকে না ডাইনেও নাই বায়েও নাই সামনেও নাই পিছনেও নাই। এরা একাই নেতা একাই কর্মী একাই সব, এরা হচ্ছে এতিম রাজনীতিবিদ, এদের কোন নেতা নাই ।
আরো পড়ুন : মাদক স্পট নিয়ন্ত্রণে দাপুটে সম্রাজ্ঞীরা
এসব বিষয় নিয়ে মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এইটাই সত্য আমি লেবার পার্টি থেকে নির্বাচন করবো ইনশাল্লাহ। আমিনুল হককে বিএনপি’র হাই কমান্ড থেকে দিয়েছে সে বিষয়ে আমার কোন কমেন্ট নাই। আপনি এলাকাবাসীর কাছে সার্ভে করলেই আপনি অনেক কিছু জানতে পারবেন। জনগণ আমার পাশে আছে, লেবার পার্টি নতুন দল, ইরান সাহেব ভালো লোক। আমার দরকার একটা মার্কা সেই জন্যই আমি লেবার পার্টি থেকে নির্বাচন করতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছা।
মীর আলাউদ্দিন 
























