Hi

১২:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির নেতাকে মাথায় গুলি করে হত্যা

যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় ঘটে। বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘ঘটনার পর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শংকরপুর এলাকার এক পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলেন আলমগীর হোসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

বিএনপির নেতাকে মাথায় গুলি করে হত্যা

আপডেট : ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬