Hi

০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় সদরে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

  • নাজমুল হাসান
  • আপডেট : ১১:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২২ জন দেখেছে

পঞ্চগড় সদর উপজেলার বড়ুয়াপাড়া গ্রামে গভীর রাতে আসাদুজ্জামান আসাদের বসত ঘরের লক ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত চোরেরা তিন ভরি স্বর্ণ, ৯ ভরি রুপা, গচ্ছিত ১০ হাজার নগদ টাকা, চেক বই জমির কাগজপত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মেরিনা আক্তার।

মামলার লিখিত অভিযোগে উল্লেখ করা হয় গত ২০ জানুয়ারি রাতে পুরো পরিবার ঘুমিয়ে পরলে ভোররাতে ফজরের নামাজ আদায় করতে জেগে দেখেন ভুক্তভোগী এবং তার মেয়ের ঘরের লক ভাঙ্গা । এবং উল্লেখিত মালামাল গুলো চোরের দল চুরি করে নিয়ে গেছে।

উল্লেখ থাকে যে উক্ত ঘটনাস্থল ঢাকার মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট এ কর্মরত সিকিউরিটি সার্ভিসের চিফ কো-অর্ডিনেটর আফিজ উদ্দিন এর পৈত্রিক বাড়ি। ভুক্তভোগী মেরিনা আক্তার আফিজ উদ্দিনের ছোট ভাই আসাদুজ্জামান এর স্ত্রী। এই ঘটনা তদন্ত সাপেক্ষে চোরাই মাল উদ্ধারের জন্য প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন আফিজ উদ্দিন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

পঞ্চগড় সদরে গভীর রাতে দুর্ধর্ষ চুরি

আপডেট : ১১:১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬