Hi

০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

  • ডেস্ক সংবাদ
  • আপডেট : ১০:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • ৪৪ জন দেখেছে

ক্রীড়া নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে সৌদি আরব। দেশীয় ক্রিকেটে দ্রুত উন্নতি এবং আন্তর্জাতিক ম্যাচেও ভালো করার দিকে মনোযোগ দিচ্ছে সৌদি ক্রিকেট বোর্ড। এরই পরিপ্রেক্ষিতে খেলোয়াড় ও কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করেছে সৌদি আরব। তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি।

গতকাল রোববার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এই খবর দিয়েছে। সৌদি আরবের পরিকল্পনা টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে তাদের হয়ে খেলানোর। এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকবাজকে জানান, সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু তিনি না বলেছেন।

আমিনুল বলেন, ‘তারা আমাদের কাছে খেলোয়াড় চেয়েছিল, পুরুষ ও নারী দুই বিভাগ থেকেই। পরে তারা কোচও চেয়েছিল। কিন্তু আমি কীভাবে নিজের দেশের স্বার্থের বিনিময়ে তাদেরকে খেলোয়াড় সরবরাহ করতে পারি?’

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

আপডেট : ১০:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫