Hi

১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সকাল থেকে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। বুধবার সকালে রাশেদ খান মুঠোফোনে চুড়ান্ত প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন। এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ আসন থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টুর সহধর্মীনি মুর্শিদা জামান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা সবাই স্থানীয় রাজনীতিতে আলাদা আলাদা গ্রুপ নিয়ে কর্মসূচী পালন করতেন।

রাশেদ প্রার্থী হচ্ছেন এ সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরে ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল করে সাইফুল ইসলাম ফিরোজ অনুসারিরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

রাশেদ খান বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনা হয়েছে। আলোচনায় ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী প্রার্থী হওয়ার বিষয়টি আমাকে জানানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ এলাকায় নির্বাচনী জনসভা করবেন বলে জানান এ গণঅধিকার পরিষদ নেতা।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান

আপডেট : ০৯:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫