Hi

১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি খালেদা জিয়ার অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন। একই দিনে খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া বার্তায় শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তিনি আরও বলেন, “তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।

শোকবার্তায় শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার ছেলে তারেক রহমানসহ পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি, মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।”

খালেদা জিয়ার মৃত্যুতে তার দল বিএনপি সাত দিনের শোক ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, দলের পক্ষ থেকে দেশব্যাপী শোক পালন করা হবে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শোক প্রকাশ করেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুকে লিখেছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত।” জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শোকবার্তায় বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে মানুষকে পথ দেখিয়েছে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলমও পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক

আপডেট : ০২:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫